ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

মাত্র ২,৫০০ টাকার চুক্তিতে আইফোন উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ডুবুরি, বাবাকে ফিরে পেতে মেয়ের আহাজারি

ফজরের নামাজ শেষে হাত ধরে হাঁটতে বেরিয়েছিলেন দম্পতি, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে শেষ হলো পথচলা!

স্বামীকে বিদেশে পাঠাতে ১২ লাখ টাকা খরচ, এখন অন্যের বাড়িতে আশ্রয় অসহায় স্ত্রীর!

অনলাইনে শুরু প্রেম, বাস্তবে সংসার! পাকিস্তানি স্বামীকে নিয়ে দেশে ফিরলেন লাবনী

 দেবিদ্বারে শিশু নির্যাতনের অভিযোগ মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছ

দেবিদ্বারে আইনগত সহায়তা বিষয়ক

দেবিদ্বারে আইনগত সহায়তা বিষয়ক "গণশুনানি" অনুষ্ঠিত

দেবিদ্বারে দ্রুতগতিতে এগিয়ে চলছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ

 দেবিদ্বারে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন

আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মতলব পৌর এলাকায় এক কুকুরের কা'মড়ে ২০ জন আ'হত

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কসহ ২০ জন আহত হন। পরে আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।

পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন, চরমুকন্দি মহল্লার রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা থেকে নিয়মিত কুকুর নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে দ্রুত কার্যক্রম জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হান বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমাদের হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। জেলা সদর হাসপাতালে রোগীদের যেতে বলা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কেএম ইশমাম বলেন, কুকুরের কামড়ে আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মতলব পৌর এলাকায় এক কুকুরের কা'মড়ে ২০ জন আ'হত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল