ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

 ক্ষমতার দাপট নয়, প্রয়োজন মানবিকতা—অসুস্থ ব্যক্তির অসহায় আকুতি ঘিরে আলোচ

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

কর্মস্থলে যাওয়ার পথেই শেষ হলো ১৮ বছরের ফয়সালের জীবন, বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল তরুণ প্রাণ

প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ওপর নেমে এলো ভয়া'বহ বিপর্যয়।

টাকা চুরির অভিযোগে মা'রধর, খুঁটিতে বাঁধা যুবকের মিলল ম'রদেহ আটক ২

দেবিদ্বারে বাড়িঘরে হাম'লা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মাত্র ২,৫০০ টাকার চুক্তিতে আইফোন উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ডুবুরি, বাবাকে ফিরে পেতে মেয়ের আহাজারি

ফজরের নামাজ শেষে হাত ধরে হাঁটতে বেরিয়েছিলেন দম্পতি, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে শেষ হলো পথচলা!

মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে, সড়কে পুষ্প'র চিরবিদায়

সড়ক দুর্ঘটনায় নিহত পুষ্প। ছবি : সংগৃহীত

চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে ট্রাকের চাপায় ২০২৬ সালের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। সে চাঁদপুরের মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পুষ্প। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিহত পুষ্পের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাঁচবো। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেত।

এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে, সড়কে পুষ্প'র চিরবিদায়

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে ট্রাকের চাপায় ২০২৬ সালের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। সে চাঁদপুরের মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পুষ্প। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিহত পুষ্পের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাঁচবো। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেত।

এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল