বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে কম্বল–সোয়েটারের গুদামে ভয়াবহ আগুন
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে কম্বল–সোয়েটারের গুদামে ভয়াবহ আগুন
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে কম্বল, সোয়েটারসহ বিভিন্ন পোশাক ও ফুটবল সামগ্রী মজুত ছিল।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর দুইটার দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়। ভবনের চতুর্থ তলায় থাকা গুদামগুলো বন্ধ থাকায় কেউ ভেতরে আটকা পড়েনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে প্রথমে উপরের তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন