ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কর্মী বাঁচলে দল বাঁচবে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে—আশরাফুর রহমান বাবু

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে মতলবে ৯৪ ব্যাচের সংবর্ধনা

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ সমাবেশ

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল   ‎

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন শোয়াইব খন্দকার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা।

চাঁদপুর-২ আসনের প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠে ৮ জন

ছবিতেঃ জালাল উদ্দিন, বিল্লাল হোসেন, এমরান হোসেন, মানসুর আহম্মেদ, ফয়জুন্নুর, গোলাম হোসেন, নাসিমা আক্তার এবং এনামুল হক।

২৬১ নং চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা।

এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি এবং লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক।

অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন এখনও আইনি জটিলতায় থাকায় তার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল।

পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। এরপর তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাঁদপুর-২ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে এই আসনে জোট ও দলভিত্তিক প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁদপুর-২ আসনের প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠে ৮ জন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল