ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

চাঁদপুর-২ আসনে কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বে আশরাফুর রহমান বাবু

ছবিতেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের গঠিত মনিটরিং টিমে চাঁদপুর-২ আসনের দায়িত্ব প্রদান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বর্তমানে কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবুকে।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং দীর্ঘদিনের ত্যাগী রাজনৈতিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় যুবদল তাঁর উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।

মনিটরিং টিমের সদস্য হিসেবে আশরাফুর রহমান বাবু চাঁদপুর-২ আসনে দলীয় কর্মকাণ্ড তদারকি, নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ, সাংগঠনিক সমন্বয় এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুর রহমান বাবু বলেন, “ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

রাজনৈতিক অঙ্গনে তাঁর এই দায়িত্ব প্রাপ্তিকে চাঁদপুর-২ অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুর-২ আসনে কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বে আশরাফুর রহমান বাবু

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের গঠিত মনিটরিং টিমে চাঁদপুর-২ আসনের দায়িত্ব প্রদান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বর্তমানে কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবুকে।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং দীর্ঘদিনের ত্যাগী রাজনৈতিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় যুবদল তাঁর উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।

মনিটরিং টিমের সদস্য হিসেবে আশরাফুর রহমান বাবু চাঁদপুর-২ আসনে দলীয় কর্মকাণ্ড তদারকি, নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ, সাংগঠনিক সমন্বয় এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুর রহমান বাবু বলেন, “ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

রাজনৈতিক অঙ্গনে তাঁর এই দায়িত্ব প্রাপ্তিকে চাঁদপুর-২ অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল