ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

বঙ্গবন্ধুর মৃ'ত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রে'প্তার, নারীদের জামিন

নিখোঁজের নাটক সাজিয়ে দুই সন্তানকে হ'ত্যা, লাশ ফেলেন হাওরে

মতলবে চু'রি সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যা'তন, আ'টক ১

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রি'মান্ডে

পুলিশের চাকরি ছেড়ে মাছ চাষ, খামারের পুকুরে মিলল সাবেক পুলিশ সদস্যের ম'রদেহ

শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁ'সির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি, দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালু হচ্ছে’— নাহিদ ইসলাম

মতলব উত্তরে অনলাইন প্রতারণা চক্রের মূলহোতা গ্রেফতার

অনলাইন ছবিতেঃ অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ চারজন।

চাঁদপুরের মতলব উত্তর থানায় পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারণা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত চেক বই, ডেবিট ও ভিসা কার্ডসহ প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্ব ফতেপুর এলাকার জাহিরুল ইসলাম (২২)-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান শুরু হয়। অভিযোগে উল্লেখ করা হয়, অনলাইনে পরিচয়ের মাধ্যমে হেদায়েত উল্লাহ ওরফে মনির তাকে ফার্নিচার ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে প্রায় ৮ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করে।

অভিযানের প্রথম ধাপে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা এলাকা থেকে নজরুল ইসলাম (৫৭) এবং আল আমিন ওরফে রিফাত (৩০)-কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। তারা গ্রামের সহজ-সরল মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করত। পরে এসব তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের ছয়টি চেক বই এবং ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, অনলাইন প্রতারণা একটি গুরুতর অপরাধ। এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-২৬, তারিখ ১২ জানুয়ারি ২০২৬)। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মতলব উত্তরে অনলাইন প্রতারণা চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল