ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ প্রার্থীর বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে সকাল থেকেই প্রার্থী, তাদের প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন অফিস এলাকায় ছিল উৎসুক ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।

এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বাঞ্ছারামপুর উপজেলা কার্যালয়ে জমা দিয়েছেন, ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে জমা দেন, এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষ করে মাত্র ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।

যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক পিএসসি, স্বতন্ত্র প্রার্থী ড. সায়েদুজ্জামান কামাল, বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মো. মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ, গনঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এসকে শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম সবুজ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কে এম জাবির ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট এর মো: আবু নাসের।

অপরদিকে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান পলাশ, স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার, স্বতন্ত্র প্রার্থী কাজী দবির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জনাব শাহ মুর্তজা আলী, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মো: নাজমুল হুদার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি-বিধান পূরণ না হওয়ায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাঞ্ছারামপুরে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা নতুন মাত্রা পেয়েছে। প্রার্থীরা এখন নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণাকে সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ প্রার্থীর বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল