ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আন্দোলনে সামনের সারিতে, পূজা মনিটরিং কমিটিতে ঠাঁই নেই স্বেচ্ছাসেবক দলের : ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষোভ

মোকামতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বনবিভাগের অভিযোগ

বগুড়ায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ৩১ সদস্যের জেলা কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ: প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়ায়  সরকারি স্কুলে লটারীর মাধ্যমে ভর্তি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ‎

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য হলেন ছাত্রদল আহ্বায়ক শাহীনুর রহমান

শিবগঞ্জে দেশ,জাতি ও জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির  দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাগরিক ছাত্র ঐক্য

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের গভীর শোক

প্রেস রিলিজ

নাগরিক ছাত্র ঐক্য

কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা

৩০ ডিসেম্বর ২০২৫

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাগরিক ছাত্র ঐক্য। 

বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরতান্ত্রিক ও গণতন্ত্রহীন পরিস্থিতির বিরুদ্ধে তাঁর আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছে।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারাল।

নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক মোহাম্মদ ফজলে রাব্বী ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন যৌথভাবে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন সাহসী, পরীক্ষিত ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্তি ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ।

বার্তা প্রেরক,

নিহামুল নিহাম

যুগ্ম সদস্য সচিব (দপ্তর)

নাগরিক ছাত্র ঐক্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের গভীর শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল