ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জের মাইশার ৭৫ লাখ টাকার স্কলারশিপ, উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নতুন দিগন্ত

মেট্রোরেলের ভিড়ে অসুস্থ শিক্ষকের মৃ'ত্যু, মানবিকতা নিয়ে উঠছে প্রশ্ন

 দেবিদ্বার সরকারি হাসপাতালের সামনে রোগীদের বিভ্রান্ত করে প্রাইভেট হাসপাতালে নেওয়ার অভিযোগ!

বিটিভির বিতর্ক মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাজগতে, অনন্য পথচলায় রেবেকা শাফি

বগুড়ায় বিয়ের দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, রেজিস্ট্রির পর বিয়ে নিয়ে আপত্তির অভিযোগ

নওগাঁয় স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে, সমালোচনার মুখে এলাকা ছাড়লেন টিকটকার মাসুদ রানা

ছয় ছেলের পাকা বাড়ি, তবুও আশ্রয় হয়নি ৮৫ বছরের অসুস্থ মায়ের!

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: ৩৪ বছরের অর্জন ও আগামীর রূপকল্প

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)

খালেদা জিয়ার মৃ'ত্যুতে ডাকসুর শোক প্রকাশ

সংগ্রহীত ছবি

ডাকসুর শোকবার্তা: আপোষহীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় প্রতিজ্ঞায় উঠে দাঁড়িয়েছিলেন।  স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসাকে মোকাবেলা করে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ, জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু। 

বাংলাদেশের আলেম-ওলামা সহ আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতি যখন অপবাদ, ষড়যন্ত্র ও বিভাজনকে হাতিয়ার করে দেশপ্রেমিক শক্তিসমূহকে ধ্বংসের চেষ্টা চালিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তখন বেগম খালেদা জিয়া ছিলেন সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল। তিনি কখনো বিদেশি তোষামোদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি; বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন তিনি৷ 

স্বৈরতন্ত্র, ভীনদেশী আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে হওয়া গণআন্দোলন এদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী উন্মাদনা তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বিপরীতে শাপলা চত্বরে শান্তিপূর্ণ জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কারাবন্দী আলেম ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তাঁর আপোষহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত।

জুলাই বিপ্লবে জাতীয় মুক্তির পূর্বে রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে তাঁকে বাড়িছাড়া হতে হয়। পরবর্তীতে দীর্ঘদিন কারাবাস ও চিকিৎসাবঞ্চনা, সবকিছুই তিনি সহ্য করেছেন অটল বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে। তাঁর জীবন ছিল সংগ্রাম, তাঁর পথচলা ছিল প্রতিরোধ, আর তাঁর মৃত্যু বাংলাদেশের জনগণের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করবে।

বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তাঁর অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

হে আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এই জাতিকে কল্যাণের পথে পরিচালিত হওয়ার তাওফিক দান করুন, আমিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার মৃ'ত্যুতে ডাকসুর শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল