আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নিজস্ব মার্কা ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করবেন বলে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী।
রবিবার (২৮ই ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মোখলেছ মিয়া, ইতালি প্রবাসী জালাল উদ্দীন, প্রবাসী গিয়াস উদ্দিন, মানিকপুর ইউনিয়নের নেতা আলাল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো: কাউছার আহমেদ ও মানিকপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা।
গনঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে অনেক নেতাকর্মীরা বলেন, "নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হবে। আমরা চায় আলামিন মাহমুদী বাঞ্ছারামপুরের জন্য কিছু করুক।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে চলছে লড়াই, বুধবার (২৪ই ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সাথে সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি মনোনীত কোন প্রার্থী থাকবে না। মাতাল মার্কা নিয়ে একক ভাবে নির্বাচন করবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তারই পরিপ্রেক্ষিতে স্বতন্ত্রে প্রায় ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলামিন মাহমুদী বলেন, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন