ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের আগেও ভোট চু'রি ছিল, জুলাইয়ের পরেও ভোট চু'রি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

কর্মী বাঁচলে দল বাঁচবে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে—আশরাফুর রহমান বাবু

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে মতলবে ৯৪ ব্যাচের সংবর্ধনা

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ সমাবেশ

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল   ‎

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন শোয়াইব খন্দকার

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

স্মৃতিসৌধে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান

স্মৃতিসৌধে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান
অতীতের ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ততকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুর রহমান বাবু

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। 

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। 

সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থান নেওয়া হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে গতকাল ২৫ ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্মৃতিসৌধে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। 

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। 

সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থান নেওয়া হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে গতকাল ২৫ ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল