ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন মতলবের তাহমিদ হাসান

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

রিজভীর হুঁশিয়ারি: এক দফা কর্মসূচি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না

বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী ছাত্রনেতা তাকিউল ইসলাম

সংবাদ সম্মেলনে শরীক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরীক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, বিএনপিতে যোগ দিয়ে ববি হাজ্জাজ ঢাকা-১৩ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫ থেকে, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ থেকে নির্বাচনে লড়বেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না।
জমিয়তের প্রার্থীরা হলেন: নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব। এসব কথা বলেন তিনি।
৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে এরইমধ্যে দলের প্রার্থীদের নাম দুই দফায় ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপি নির্বাচনি সমঝোতা হয় গতকাল। শরিকদের আজ দেওয়া হলো আরও ৮টি আসন। এখনও বাকি থাকলো ১৬টি আসন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল