রামগতিতে বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৫
লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির পৌর ০৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাকছুদকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে সজিব (২২) নামে এক যুবক।
ঘটনাটি ঘটে' শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় নূরিয়া হাজির হাট বাজারে। এ সময় মাকছুদ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অতর্কিতভাবে সজিব তার ওপর হামলা চালায়।
আহতের ভাই মিরাজ জানান, সজিব ধারালো অস্ত্র দিয়ে মাকছুদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মাকছুদকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। মিরাজের অভিযোগ, পুরনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন