ডি এস কে টিভি চ্যানেল

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর আমাদের মাঝে নেই

ছবি: সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। মঙ্গলবার মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তির পর আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স ৩৬ বছর। 
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

জেলা প্রশাসক বলেন, ‘তাঁর আসলে কী হয়েছিল তা এখনও জানতে পারিনি। তবে গতকাল তাঁর প্রচন্ড মাথা ব্যাথা উঠলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ 
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর। তবে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরার এক কন্যা সন্তান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৮ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর আমাদের মাঝে নেই

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। মঙ্গলবার মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তির পর আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স ৩৬ বছর। 
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
জেলা প্রশাসক বলেন, ‘তাঁর আসলে কী হয়েছিল তা এখনও জানতে পারিনি। তবে গতকাল তাঁর প্রচন্ড মাথা ব্যাথা উঠলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ 
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর। তবে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরার এক কন্যা সন্তান রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল