ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০৪ আগস্ট ২০২৫

রামগতি পৌরসভা যুবদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিত

রামগতি পৌরসভা যুবদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হলো সদস্য ফরম সংগ্রহ কার্যক্রম। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব সাহেদ আলী পটু। অনুষ্ঠানটির উদ্বোধন করেন পৌর যুবদলের আহ্বায়ক মাষ্টার আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সৈয়দ মুত্জা আল আমিন – সদস্য সচিব, রামগতি পৌরসভা বিএনপি প্রফেসর দিদার উদ্দিন – যুগ্ম আহ্বায়ক, রামগতি পৌরসভা বিএনপি মোঃ জমির আলী – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রামগতি উপজেলা যুবদল শাহ মোঃ শিব্বির – সদস্য সচিব, রামগতি উপজেলা যুবদল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান কবির। বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সিনিয়র সদস্য আকবর হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগতি পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাকিব এবং পৌর যুবদলের সংগ্রামী সদস্য আব্বাস উদ্দিনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ভবিষ্যতের সংগ্রাম ও আন্দোলনে যুবদলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রামগতি পৌরসভা যুবদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিত

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image
রামগতি পৌরসভা যুবদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হলো সদস্য ফরম সংগ্রহ কার্যক্রম। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব সাহেদ আলী পটু। অনুষ্ঠানটির উদ্বোধন করেন পৌর যুবদলের আহ্বায়ক মাষ্টার আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সৈয়দ মুত্জা আল আমিন – সদস্য সচিব, রামগতি পৌরসভা বিএনপি প্রফেসর দিদার উদ্দিন – যুগ্ম আহ্বায়ক, রামগতি পৌরসভা বিএনপি মোঃ জমির আলী – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রামগতি উপজেলা যুবদল শাহ মোঃ শিব্বির – সদস্য সচিব, রামগতি উপজেলা যুবদল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান কবির। বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সিনিয়র সদস্য আকবর হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগতি পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাকিব এবং পৌর যুবদলের সংগ্রামী সদস্য আব্বাস উদ্দিনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ভবিষ্যতের সংগ্রাম ও আন্দোলনে যুবদলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল