হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে আজ ব্রিফ করবেন চিকিৎসক জাহিদ হোসেন
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে আজ ব্রিফ করবেন চিকিৎসক জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সর্বশেষ তথ্য তুলে ধরবেন।
গত রোববার রাতে আকস্মিক শারীরিক জটিলতা দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় প্রয়োজন।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে নিচ্ছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় কাছ থেকে দেখভাল করছেন কনেপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি।
তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলও করছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন