ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

গাইবান্ধায় নারী সাংবাদিক হেনস্তা, অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে আলটিমেটাম

গাইবান্ধায় নারী সাংবাদিক হেনস্তা, অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে আলটিমেটাম গাইবান্ধা জেলা আদালতে দায়িত্ব পালনের সময় ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় বক্তারা জানান, সোমবার (১৮ আগস্ট) জামিন জালিয়াতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে আদালতে যান রিকতু প্রসাদ। সেখানে গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর কাছে বক্তব্য নিতে গেলে তিনি অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ প্রকাশ করে। সাংবাদিক নেতারা বলেন, একজন নারী সাংবাদিককে আদালতের মতো জায়গায় এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এটি শুধু রিকতু প্রসাদের প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের মর্যাদাহানির স্পষ্ট উদাহরণ। তারা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সভায় আরও জানানো হয়, এর আগেও একই আইনজীবী স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ধরনের আচরণ আইনজীবী সমাজের মর্যাদাকে কলঙ্কিত করছে। বক্তারা বলেন, আইনের পেশায় নিয়োজিতদের কাছ থেকে সহনশীলতা ও সম্মানজনক ব্যবহার প্রত্যাশিত হলেও এ ঘটনার মাধ্যমে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। তারা গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় নারী সাংবাদিক হেনস্তা, অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে আলটিমেটাম

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image
গাইবান্ধায় নারী সাংবাদিক হেনস্তা, অভিযুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে আলটিমেটাম গাইবান্ধা জেলা আদালতে দায়িত্ব পালনের সময় ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় বক্তারা জানান, সোমবার (১৮ আগস্ট) জামিন জালিয়াতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে আদালতে যান রিকতু প্রসাদ। সেখানে গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর কাছে বক্তব্য নিতে গেলে তিনি অশোভন আচরণ ও দুর্ব্যবহার করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ প্রকাশ করে। সাংবাদিক নেতারা বলেন, একজন নারী সাংবাদিককে আদালতের মতো জায়গায় এভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এটি শুধু রিকতু প্রসাদের প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের মর্যাদাহানির স্পষ্ট উদাহরণ। তারা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সভায় আরও জানানো হয়, এর আগেও একই আইনজীবী স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ধরনের আচরণ আইনজীবী সমাজের মর্যাদাকে কলঙ্কিত করছে। বক্তারা বলেন, আইনের পেশায় নিয়োজিতদের কাছ থেকে সহনশীলতা ও সম্মানজনক ব্যবহার প্রত্যাশিত হলেও এ ঘটনার মাধ্যমে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। তারা গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল