ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

‎নোয়াখালীতে হামের প্রকোপ ভয়া'বহ, ১৭ শয্যার ওয়ার্ডে ভর্তি ১১১ রোগী

নোয়াখালী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

উদ্বেগ বাড়াচ্ছে হাম: আরও ৫ মৃ/ত্যু, আক্রা/ন্ত ছাড়ালো ২৮ হাজার

হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মতলব সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত কাতার—প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দোহা

খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত কাতার—প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দোহা ---বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই দিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দলের মধ্যপ্রাচ্যভিত্তিক নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কাতার তাৎক্ষণিকভাবে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজন হলে তারা বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে বলেও জানিয়েছে। অনেক দিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। তখনও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা-নেওয়া করা হয়। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।   গত মঙ্গলবার ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসায় বন্ধু রাষ্ট্রগুলোর আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত কাতার—প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দোহা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image
খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত কাতার—প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দোহা ---বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই দিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দলের মধ্যপ্রাচ্যভিত্তিক নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কাতার তাৎক্ষণিকভাবে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজন হলে তারা বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে বলেও জানিয়েছে। অনেক দিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। তখনও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আনা-নেওয়া করা হয়। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।   গত মঙ্গলবার ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসায় বন্ধু রাষ্ট্রগুলোর আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল