বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে বাঞ্ছারামপুর উপজেলাও পৌর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, ‘যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন। তিনি ছিলেন এই জাতির দুঃসময়ের ভরসা। উনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছে, বর্তমানে দেশের জন্য হলেও উনাকে প্রয়োজন, আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন—এ দৃশ্য সমগ্র জাতির জন্য কষ্টের। আমরা সবাই মহান আল্লাহর একটাই প্রার্থনা করি, আল্লাহ যেন এই আপোষহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয়।’
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।
বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের জীবন্ত প্রতীক। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন