ডাকসু নির্বাচনী প্রচারণায় কোন ব্যানার লিফলেট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন একজন প্রার্থী
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫
ক্যাম্পাসের পরিবেশ রক্ষার স্বার্থে নির্বাচনী প্রচারণায় আমি কোনো পোস্টার বা লিফলেট প্রিন্ট করব না। সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আমার প্রচারণা চালাব।"
ডাকসুতে এবার (কেন্দ্র) ৪৭১ জন প্রার্থী এবং প্রত্যেক হল-সংসদেও অনেক প্রার্থী রয়েছেন। আমার হল, মাস্টারদা' সূর্যসেন হল-সংসদে ৭৫ জন প্রার্থী। অন্যান্য হলের চিত্রও ঠিক এমনই। সে ক্ষেত্রে একজন ভোটারকে প্রায় ৫৪৬টি লিফলেটের সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একজন ভোটার বিরক্ত হয়ে লিফলেট এখানে-সেখানে ফেলে দিতে পারেন, কারণ সব সময় হয়তো হাতের কাছে ডাস্টবিন নাও থাকতে পারে। এর ফলে ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হবে এবং হচ্ছে , এমনকি আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। যত্রতত্রভাবে ফেলে রাখার কারণে বিশাল সংখ্যক এসব লিফলেট-পোস্টার পানি নিষ্কাশন ও ড্রেনে গিয়ে পড়বে, যা জলাবদ্ধতা সৃষ্টি করবে। নির্বাচন শেষে এসব পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এতে শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এমনকি নদী-খালও দূষিত হবে।
ঢাকা শহরের ড্রেনের অবস্থা এমনিতেই খুব একটা সুবিধার নয়। কারণ, একটু ভারী বৃষ্টি হলেই ক্যাম্পাস মিনি কক্সবাজারে পরিণত হয়। ড্রেনের ভেতরে এসব পোস্টার-লিফলেট অক্সিজেনের অভাবে পচা শুরু করলে তা থেকে সৃষ্টি হবে মিথেন গ্যাস। মিথেন (CH4) একটি গ্রিনহাউস গ্যাস, যা কার্বন ডাই-অক্সাইডের চেয়ে ২৫-৩৬ গুণ বেশি শক্তিশালী। এটি বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত করে।
প্রতি বছর শুধু কাগজ তৈরির জন্য প্রায় ৪০ কোটি গাছ কাটা হয়, যা বিশ্বে মোট গাছ কাটার ৩৫ শতাংশ। আমার নেওয়া এই পদক্ষেপ হয়তো গাছ কাটা কমাতে সাহায্য করবে। আমি চাই, যে কাগজ নষ্ট করে আমি লিফলেট ছাপাবো , সেই কাগজ দিয়ে যেন আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন—রিসার্চ আর্টিকেল বা কোনো বই ছাপা হয়।
আমি চাইব, ডাকসুর অন্য প্রার্থীরাও যেন ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এই বিষয়টি নিয়ে ভাবেন।
আমি সিদ্ধান্ত নিয়েছি, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না করে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন—সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইনস্টাগ্রাম) ও আমার নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে আমার নির্বাচনী প্রচারণা চালাব।
জাকির হাসান (সাগর মিয়া)
সদস্য [স্বতন্ত্র] পদপ্রার্থী
মাস্টারদা' সূর্যসেন হল সংসদ
সেশন: ২০-২১
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন