বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
জামায়াত ও এনসিপির সঙ্গে নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫
জামায়াত ও এনসিপির সঙ্গে নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং কোনো ষড়যন্ত্রই এ সূচি পরিবর্তন করতে পারবে না।
প্রেস সচিব আরও জানান, প্রয়োজনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
এ বিষয়ে তিনি বলেন, “গতকালের ঘটনায় জাতীয় পার্টির সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্ত কমিটি যাচাই করবে। পাশাপাশি আহতদের সবার চিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকারে নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও যোগ করেন, নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা সরাসরি তার পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন এবং এ অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা করেছেন। একই সঙ্গে নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন