ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ৩১ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক: আলোচনায় নির্বাচন, সংস্কার ও জুলাই সনদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক: আলোচনায় নির্বাচন, সংস্কার ও জুলাই সনদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আলোচনায় মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে—সংস্কার, বিচার ব্যবস্থা এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। তাহেরের দাবি, নির্বাচনের তারিখ নিয়ে তেমন ভিন্নমত নেই, তবে কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে। “লন্ডন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা নজিরবিহীন ঘটনা,” উল্লেখ করে তিনি বলেন, এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণ সংকুচিত হয়ে যাবে। জামায়াত নেতা জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর (Proportional Representation) পদ্ধতি জরুরি। ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩১ দলের মধ্যে ২৫টি দল এ পদ্ধতির পক্ষে। তবে কিছু দল শুধু উচ্চকক্ষের জন্য চাইলেও, জামায়াতসহ আরও কয়েকটি দল দুই কক্ষেই পিআর বাস্তবায়ন চায়।   জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, “এটি জনগণের প্রতি ও শহীদদের প্রতি দায়বদ্ধতা। এর বাইরে নির্বাচন হলে বিশ্বাসঘাতকতা হবে।” তার অভিযোগ, মাত্র একটি রাজনৈতিক দল জুলাই সনদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে গণভোটের মাধ্যমেও জনগণের মতামত নেওয়া উচিত বলে মত দেন তিনি।   নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তাহের বলেন, ষড়যন্ত্র আরও গভীর, তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।   এ ছাড়া বৈঠকে প্রশাসন থেকে ফ্যাসিবাদের সহযোগীদের অপসারণের দাবি তোলে জামায়াত প্রতিনিধি দল। তাহেরের মতে, সরকার এখনো দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি। “এখনই কঠোর পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়,”—বলেন তিনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক: আলোচনায় নির্বাচন, সংস্কার ও জুলাই সনদ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল