বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মিথ্যা মামলায় গ্রেপ্তার অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী অন্তর চৌধুরী, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫
গত ২৮ জুন ২০২৫, দুপুরে জগন্নাথপুর থানার পুলিশ ১নং কলকলিয়া ইউনিয়নের মেধাবী ছাত্র অন্তর চৌধুরীকে নিজ বাড়ি থেকে আটক করে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার কৌশল হিসেবে তাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে একটি গায়েবি মামলায় ফাঁসানো হয়েছে। অন্তর চৌধুরী চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সম্প্রতি পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় ছিল। বয়স মাত্র ১৭ বছর হওয়ায় তিনি আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক। নতুন করে উচ্চশিক্ষার পথে এগোনোর সময় হঠাৎ কারাগারের দেয়ালের ভেতর আটকা পড়ায় তার স্বপ্ন ভেঙে যাচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় অন্তর বিনা অপরাধে আটক রয়েছেন। তারা অভিযোগ করে বলেন— “অন্তর শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী একজন কিশোর। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অপরাধমূলক কাজে তার সংশ্লিষ্টতা নেই। অথচ তাকে অপরাধী বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার অভিভাবক ও সচেতন মহল বিষয়টিকে অন্যায় ও অমানবিক বলে অভিহিত করেছেন। তাদের মতে, একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া তার ভবিষ্যৎ ধ্বংস করার শামিল। তারা শঙ্কা প্রকাশ করে বলেন, অন্তরের পড়াশোনা ও ক্যারিয়ার মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
অবিলম্বে অন্তর চৌধুরীর মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, “একজন নিরীহ শিক্ষার্থীকে রাজনৈতিক স্বার্থে বলি দেওয়া মানে পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন