ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ফের হামলা ও অগ্নিসংযোগ জাতীয় পার্টির কার্যালয়ে

ফের হামলা ও অগ্নিসংযোগ জাতীয় পার্টির কার্যালয়ে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে কর্মীরা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন। এর কিছুক্ষণ পরই জাপার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে এতে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ধীরে ধীরে বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করা হয় এবং আগুন নেভাতে উদ্যোগ নেয় পুলিশ। উল্লেখ্য, এর আগেও গত ৩০ আগস্ট সন্ধ্যায় একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফের হামলা ও অগ্নিসংযোগ জাতীয় পার্টির কার্যালয়ে

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ফের হামলা ও অগ্নিসংযোগ জাতীয় পার্টির কার্যালয়ে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেন। সমাবেশ শেষে কর্মীরা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন। এর কিছুক্ষণ পরই জাপার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে এতে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ধীরে ধীরে বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করা হয় এবং আগুন নেভাতে উদ্যোগ নেয় পুলিশ। উল্লেখ্য, এর আগেও গত ৩০ আগস্ট সন্ধ্যায় একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল