ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে জয়ের পর রায়েরবাজারে শিবির সমর্থিত জোটের দোয়া মাহফিল

ডাকসুতে জয়ের পর রায়েরবাজারে শিবির সমর্থিত জোটের দোয়া মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল বিজয়ের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নির্বাচিত ভিপি মো. আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়া মাহফিলে শরিক হন। নির্বাচনে শিবির সমর্থিত জোটের ভূমিধস জয় এবার ডাকসুর ২৮টি পদে লড়াইয়ে নেমে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৩টি পদে জয় ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে ভিপি, জিএস এবং এজিএস তিনটি শীর্ষ পদই গেছে শিবির সমর্থিত প্যানেলের দখলে। ভিপি পদে মো. আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদল প্রার্থী তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট। এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ আরও ২০টি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের জয় অন্যদিকে, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সদস্য পদে বিজয়ী হয়েছেন আরও কয়েকজন স্বতন্ত্র শিক্ষার্থী। ভোটের পরিসংখ্যান এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থী ছিলেন এক হাজারের বেশি। ফলে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে ৪১টি ভোট প্রদান করতে হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ডাকসুতে জয়ের পর রায়েরবাজারে শিবির সমর্থিত জোটের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল