জাকসু নির্বাচন: দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি তিন শিক্ষক
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫
জাকসু নির্বাচন: দায়িত্ব ছাড়লেন বিএনপিপন্থি তিন শিক্ষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা এবং নাহরিন ইসলাম খান।
তিন শিক্ষকের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান বিভিন্ন হল পর্যায়ে ভোট মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, শিগগিরই আরও কয়েকজন শিক্ষক একই সিদ্ধান্ত নিতে পারেন।
এর আগে বিকেল ৪টার দিকে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনের বর্জনের ঘোষণা দেয়। পাশাপাশি, ছাত্র ইউনিয়নের একটি অংশের সমর্থিত "সম্প্রীতির ঐক্য" প্যানেলও নির্বাচনে অনাস্থা প্রকাশ করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন—এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫। মোট ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন