ঢাকায় নিখোঁজ মাদারীপুরের ইচাগুড়া গ্রামের বাদশা বেপারী
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার ইচাগুড়া গ্রামের বাসিন্দা বাদশা বেপারী (৫০) ঢাকায় নিখোঁজ হয়েছেন। ব্যক্তিগত কাজে তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছিলেন। গত শনিবার পরিবারের সাথে তার সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের সময় বাদশা বেপারীর পরনে ছিল কালো রঙের গেঞ্জি। তার স্বজনরা যাত্রাবাড়ী, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি বাদশা বেপারীর সন্ধান পান তবে তার বড় ছেলে আতিকুর রহমান কাজলের সঙ্গে (০১৬৮৩-১৮৩৩২৩) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন