ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে

খোকন তালুকদার বলেন, “নির্বাচন নিয়ে যদি কালক্ষেপণের চেষ্টা করা হয়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি এবং ছাত্র জনতার চলমান আন্দোলন ব্যর্থ হয়ে যেতে পারে। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়।” তিনি আরও বলেন, “আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান গরিব, দুঃখী এবং মেহনতি মানুষের পাশে থাকবেন। আমরা গত ১৭ বছর ধরে আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। বিগত সময়ে যারা ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল লতিফ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, জসিমউদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরদারসহ আরও অনেকে। মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচন ও আন্দোলন প্রসঙ্গে তারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
খোকন তালুকদার বলেন, “নির্বাচন নিয়ে যদি কালক্ষেপণের চেষ্টা করা হয়, তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি এবং ছাত্র জনতার চলমান আন্দোলন ব্যর্থ হয়ে যেতে পারে। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়।” তিনি আরও বলেন, “আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান গরিব, দুঃখী এবং মেহনতি মানুষের পাশে থাকবেন। আমরা গত ১৭ বছর ধরে আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। বিগত সময়ে যারা ভোট দিতে পারেননি, এবার তারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন আব্দুল লতিফ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, জসিমউদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরদারসহ আরও অনেকে। মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচন ও আন্দোলন প্রসঙ্গে তারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল