ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, অভিবাসন, অর্থপাচার রোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতেও অবস্থান জানাবেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা। বিএনপি থেকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। জামায়াতে ইসলামী থেকে অংশ নিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও নকিবুর রহমান তারেক। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সফরসঙ্গী হয়েছেন সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর উদ্যোগ এসেছে অধ্যাপক ইউনূসের প্রস্তাব থেকে, যা গত মাসে কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সম্মেলনের ভিত্তিতে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। এছাড়া ২৫ সেপ্টেম্বর যুব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে আরেকটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। সফরকালে জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ, জি-৭৭ ও চীন, ওআইসি, বিমসটেক, সিকা এবং এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর শেষে আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল