ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের মিছিলে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা

আওয়ামী লীগের মিছিলে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল বা কর্মসূচিতে কখনো জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাধা দেয়ার চেষ্টা করেনি। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিলে বাধা দিয়েছে ছাত্রদল বা যুবদল, বিএনপির নেতাকর্মীরাও প্রতিবাদ করেছে। তবে ইতিহাসে এমন নজির নেই যে জামায়াত বা এনসিপি আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের কর্মসূচি কার্যত স্থগিত রয়েছে। তাই তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, তখন বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করছে। বিএনপি নেত্রী আরও অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা অন্য যেকোনো রাজনৈতিক দলের তুলনায় ভয়াবহ নির্যাতন সহ্য করেছে—কারাবাস, গুম, পুলিশি নির্যাতন এমনকি ভয়ঙ্কর ধরনের শারীরিক নিপীড়নও তাদের সহ্য করতে হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তেমন শক্ত অবস্থান অন্য কোনো রাজনৈতিক দল নিতে পারবে কি না

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের মিছিলে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
আওয়ামী লীগের মিছিলে বাধা প্রসঙ্গে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল বা কর্মসূচিতে কখনো জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাধা দেয়ার চেষ্টা করেনি। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিলে বাধা দিয়েছে ছাত্রদল বা যুবদল, বিএনপির নেতাকর্মীরাও প্রতিবাদ করেছে। তবে ইতিহাসে এমন নজির নেই যে জামায়াত বা এনসিপি আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের কর্মসূচি কার্যত স্থগিত রয়েছে। তাই তাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যখন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, তখন বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করছে। বিএনপি নেত্রী আরও অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা অন্য যেকোনো রাজনৈতিক দলের তুলনায় ভয়াবহ নির্যাতন সহ্য করেছে—কারাবাস, গুম, পুলিশি নির্যাতন এমনকি ভয়ঙ্কর ধরনের শারীরিক নিপীড়নও তাদের সহ্য করতে হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তেমন শক্ত অবস্থান অন্য কোনো রাজনৈতিক দল নিতে পারবে কি না

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল