ডি এস কে টিভি চ্যানেল

মাদারীপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজৈর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রাজৈর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান। তিনি বলেন, “জুলাই আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ২০১৩ সালে শহীদ হওয়া বারো শতাধিক ওলামা-একরামের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা সভাপতি মাওলানা হাবীব আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা মাহবুল্লাহ, রাজৈর উপজেলা নেতা মাওলানা আবুল বাসার ও সাধারণ সম্পাদক মাওলানা ওহিদুজ্জামানসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মাদারীপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজৈর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রাজৈর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান। তিনি বলেন, “জুলাই আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ২০১৩ সালে শহীদ হওয়া বারো শতাধিক ওলামা-একরামের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে।” সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা সভাপতি মাওলানা হাবীব আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা মাহবুল্লাহ, রাজৈর উপজেলা নেতা মাওলানা আবুল বাসার ও সাধারণ সম্পাদক মাওলানা ওহিদুজ্জামানসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল