দক্ষ মানবসম্পদ গড়তে না পারা নিয়ে ক্ষোভ জামায়াত আমিরের
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
দক্ষ মানবসম্পদ গড়তে না পারা নিয়ে ক্ষোভ জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বিপুল পরিমাণ মেধা ও সময় নষ্ট হচ্ছে। এ কারণে প্রকৃত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। তিনি দাবি করেন, যারা দক্ষ মানুষ তৈরির পরিকল্পনা করার কথা, তাদের সন্তানেরা নিজেরাই দেশে পড়াশোনা করে না—তাদের এই জাতির প্রতি কোনো দায়বদ্ধতাও নেই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সবাই যদি শুধু চাকরির প্রত্যাশী হয়, তবে চাকরি দেবে কে? আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যর্থতার ইতিহাসকে বদলে সফলতার ইতিহাস গড়তে হবে।”
তিনি আরও জানান, ক্ষমতায় গেলে জামায়াত ভাঙা-গড়া শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে। অনৈতিকতা সৃষ্টিকারী শিক্ষা নয়, বরং নৈতিকতা ও আধুনিক বৈষয়িক শিক্ষার সমন্বিত পাঠ্যক্রম চালু করা হবে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা জীর্ণ ও দুর্বল বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। পাঁচ বছরে হয়তো বুলেট ট্রেন চালানো সম্ভব হবে না, তবে অন্তত এক্সপ্রেস ট্রেনের গতিতে উন্নয়ন এগিয়ে নিতে পারবো।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন