পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম, বিএনপির নওশাদ—জমে উঠছে প্রতিদ্বন্দ্বিতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে প্রথম দফায় ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে এনসিপি। সেখানে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়।
গত ১৬ নভেম্বর তিনি এনসিপির বাংলামোটর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা এবং অটোয়ারী উপজেলার একাংশ নিয়ে গঠিত।
অন্যদিকে, বিএনপিও এরইমধ্যে তাদের প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রার্থী করা হয়েছে।
দুই দলের প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে কঠিন নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত মিলছে ইতোমধ্যে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন