বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
কালকিনিতে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দীর্ঘদিন ধরে রাস্তায় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। পথচারীদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ, আর যানবাহন চালকদের জন্য প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা ও যানজট। প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা এ রাস্তাটি অবশেষে কালকিনি উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সংস্কার করা হয়েছে।
ছাত্রদলের স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ সংস্কার কাজে অংশ নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল সিকদার, কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি রাশেদ হাওলাদার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েব ও শান্ত ইসলামসহ সম্রাট মোল্লা, সিয়াম, জিদান, শ্রাবণ ও ফাহিমসহ আরও অনেকে।
সংস্কার কাজে অংশ নেওয়া ছাত্রদল নেতারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে তারা সব সময় জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন। তারা আরও বলেন, “আমরা ছাত্রদলের সৈনিকরা সব সময় জনস্বার্থে কাজ করে যাচ্ছি। জনদুর্ভোগ কমাতে এবং মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বদা প্রস্তুত।”
স্থানীয় বাসিন্দারা উপজেলা ও কলেজ ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন