শিগগিরই সরকারের হাতে যাবে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
শিগগিরই সরকারের হাতে যাবে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর মতামত এবং কমিশনের নিজস্ব মূল্যায়ন উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের অগ্রগতি ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
ড. আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিস্তৃত সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমের সমর্থনও আমাদের কাজকে আরও সহজ করেছে।”
বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন