২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে চান মামদানি
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।
এ লক্ষ্যেই শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক, সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা এবং বামঘেঁষা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন মামদানি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের নির্বাচনে একজন প্রভাবশালী ‘কিংমেকার’ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মামদানি ঘনিষ্ঠজনদের কাছে স্বীকার করেছেন, তার রাজনৈতিক সহযোগী ও নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ (এওসি) ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে তিনি নিজেও নিশ্চিত নন। এ অনিশ্চয়তার কারণে বিকল্প প্রার্থী এবং রাজনৈতিক জোট তৈরির প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
মামদানির পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। সম্ভাব্য প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচনী কৌশল নির্ধারণ—সব ক্ষেত্রেই নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান তিনি।
শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রগতিশীল শিবিরের সমর্থন এক জায়গায় আনার চেষ্টা করছেন নিউইয়র্কের এই মেয়র।
এভাবে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মামদানি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন