এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে। ৩০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৫৩ জন। পাসের হার ১৭.৬৭ শতাংশ।
এ ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার সকালে কলেজের অফিস কক্ষে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন