পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বিএনপি নেতা ইব্রাহিম শেখের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা দুহাত তুলে তাঁর প্রতি সমর্থন জানান।
একই সঙ্গে দলমত নির্বিশেষে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
রোববার (২৫ অক্টোবর) রাতে বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঢেপসাবুনিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কারী মিজানুর রহমান ফরাজী। শুভেচ্ছা বক্তব্য দেন মো. পারভেজ শেখ।
সভায় বক্তব্য দেন বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খোকন শিকদার, ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক যুবদল নেতা আব্দুল কাদের হাওলাদার, রেজাউল করিম হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইব্রাহিম মুসুল্লি, মাওলানা মো. তাজ ইসলাম হাওলাদার ও মাওলানা মো. শরিফুল ইসলাম হাওলাদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস শেখ, বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। তাঁর সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগ ও পূর্বের অভিজ্ঞতার কথা বিবেচনা করে তাঁরা তাঁকে সমর্থন দিতে চান। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তাঁর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করারও আশ্বাস দেন তাঁরা।
মতবিনিময় সভায় মেম্বার প্রার্থী ইব্রাহিম শেখ বলেন, নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে কাজ করবেন তিনি। পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধান এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকারও অঙ্গীকার করেন এই প্রার্থী।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ইব্রাহিম শেখ দাবি করেন, বিএনপির রাজনীতি করার কারণে তাঁকে হামলা ও মামলার শিকার হতে হয়েছে। রাজনৈতিক মামলার কারণে ঘরছাড়াও হতে হয়েছিল তাঁকে বলে জানান তিনি।
সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন ভোটার বলেন, এলাকার মানুষের সঙ্গে ইব্রাহিম শেখের দীর্ঘদিনের যোগাযোগ এবং তাঁর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা তাঁকে সমর্থন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তাঁরা।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন