পটুয়াখালীতে ঘরে একা পেয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে শিশু
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘরে একা থাকা এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে শিশুটির বাবা-মা গরুর জন্য খড় আনতে বাড়ির বাইরে গেলে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশী কিশোর ফেরদাউস ঘরে ঢুকে শিশুটির মুখ বেঁধে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গেছে।
গুরুতর অবস্থায় শিশুটিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন