ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ড্রেনের দূষিত পানিতে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ ন'ষ্ট হওয়ার অভিযোগ

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওয়ালিউর রহমান রুবেল কে। তবে নির্ধারিত সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মী, টুর্নামেন্টের আয়োজক ও খেলাপ্রেমীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলা পরিষদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও মো. ওয়ালিউর রহমান রুবেল কে উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে ভারপ্রাপ্ত ইউএনও, উপজেলা বিএনপির নেতাকর্মী ও টুর্নামেন্টের আয়োজকরা মাঠ পরিদর্শন করেন। পরে নির্ধারিত সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারপ্রাপ্ত ইউএনওকে বলা হয়।

জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে ভারপ্রাপ্ত ইউএনওসহ আমরা সকলে মাঠ পরিদর্শন করেছি। পরে তাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল।

তিনি আরও বলেন, “খেলায় প্রধান অতিথি আসার পরে তাকে অনেকবার ফোন করা হয়েছে। কিন্তু তিনি আসেননি। তিনি হয়তো কাউকে খুশি রাখার জন্য তার নিজ পরিষদের মাঠে উপস্থিত হননি।”

তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভারপ্রাপ্ত ইউএনও মো. ওয়ালিউর রহমান রুবেল। তিনি বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে ক্ষোভের কিছু নেই। এছাড়া সরকারি প্রোগ্রাম ছাড়া কোনো দলীয় প্রোগ্রামে ইউএনওর না যাওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনওর অনুপস্থিতিতে টুর্নামেন্টের আয়োজক ও স্থানীয় খেলাপ্রেমীরাও ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, উদ্বোধক হিসেবে একজন উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানোর পর নির্ধারিত সময়ে তার উপস্থিতি প্রত্যাশিত ছিল। বিশেষ করে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে অবস্থান করায় উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে আয়োজক ও দর্শকদের প্রত্যাশা ছিল।

এদিকে উদ্বোধনী ম্যাচে ইউএসএফ সরণখোলা ফুটবল একাদশ ও ভারতকাঠি স্বরূপকাঠি ফুটবল একাদশ মুখোমুখি হয়। ম্যাচকে ঘিরে বিকেল থেকেই জিয়ানগর উপজেলা পরিষদ মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলায় দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় ইউএসএফ সরণখোলা ফুটবল একাদশ জয়লাভ করে।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ইউএনওর অনুপস্থিতির বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মী, টুর্নামেন্টের আয়োজক ও খেলাপ্রেমীদের মধ্যে আলোচনা ও ক্ষোভ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল