নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামে ৭ বছরের এক শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মরিয়ম নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তদন্তের একপর্যায়ে মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর এলাকার বাসিন্দা জামিনুরের ঘরের একটি বাক্সের পাশে মাটির নিচে শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহপ্রধান জামিনুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন