ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রফেসর নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বপন দেবনাথ। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপলের চিকিৎসক অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, ‘শিক্ষা হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি। শিক্ষকের ভালো শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে। আমি শিক্ষা নিয়ে কাজ করছি। এতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদুল্লাহ, ডা. মেজবাহ উদ্দিন, জসিম উদ্দিন, অ্যাডভোকেট আলী আজম, আলমগীর হোসেন,অ্যাডভোকেট শামসুল হক লিটন, অ্যাডভোকেট আহসানুল হক বাবুল, অ্যাডভোকেট আরাফাত উল্লাহ ও আলী আকরাম খন্দকার স্বপন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং উচ্চশিক্ষার পথে তাঁদের উৎসাহিত করা সমাজের দায়িত্ব। এ ধরনের বৃত্তি ও সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন