ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান মুরাদ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান।

কুড়িগ্রামের সন্তান এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল।

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান আলী, সাধারণ  সম্পাদক   সহিদুজ্জামান   রাসেল

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ A প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

নদীভাঙনে মানুষের বসতবাড়ি, বাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত ‘নালিয়ার দোলা’তেই দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত ‘নালিয়ার দোলা’তেই দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....
DSK TV chanel সংগ্রীত

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা... 

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আহবায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা দেশের গণতান্ত্রিক রাজনীতিকে সুসংহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ ও ইফতেখারুল ইসলাম শ্যামা প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি যুগান্তকারী ও পরিবেশবান্ধব ঘোষণা দেওয়া হয়। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা... 

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আহবায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা দেশের গণতান্ত্রিক রাজনীতিকে সুসংহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ ও ইফতেখারুল ইসলাম শ্যামা প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি যুগান্তকারী ও পরিবেশবান্ধব ঘোষণা দেওয়া হয়। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করা হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল