ঢাকা–চট্টগ্রাম লংমার্চে বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট। প্রশাসনের অনুমতি নিয়েই এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জোটের নেতারা।
সোমবার রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। কর্মসূচি সফল করতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দাবি আদায়ে জনগণকে লংমার্চের পাশে থাকার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকা থেকে প্রায় ১ হাজার গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রাপথে আরও গাড়ি লংমার্চের বহরে যুক্ত হবে। লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে তিনি আগাম দুঃখ প্রকাশ করেন।
এদিকে, লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।
নেতারা বলেন, জনগণের অধিকার ও ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লংমার্চ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন