ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যঙ্গাত্মক মন্তব্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব মন্তব্য তার নিজের বক্তব্য নয়।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আব্দুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।

একই সময় ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে রুমিন ফারহানার মধ্যেও কেউ কেউ ‘হাসিনার ছায়া’ দেখতে শুরু করেছেন।

তবে এসব মন্তব্যকে নিজের বক্তব্য হিসেবে না দেখার জন্যও স্পষ্ট করে দিয়েছেন রাশেদ খাঁন। তার পোস্টের মূল বক্তব্য ছিল, গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক ঘটনাবলি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে নিয়ে যেসব ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়ছে, সেগুলোই তিনি তুলে ধরেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল