নেতানিয়াহু: ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেন
ইরান তার দুই ছেলের একজনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এবং কোন ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কখন ঘটনাটি ঘটেছে বা হামলার পরিকল্পনা কতটা এগিয়েছিল—সেসবও স্পষ্ট করেননি।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ দাবি করেন নেতানিয়াহু। আসন্ন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা নিয়ে আলোচনার সময় বিষয়টি উঠে আসে।
আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের অবস্থান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া প্রয়োজন। তার ভাষ্য, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হলে ইরান তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হতে পারে।
নেতানিয়াহু বলেন, তার পরিবারের নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল বলেও তিনি দাবি করেন। তবে কোন ছেলে—ইয়াইর নাকি আভনার—তা তিনি জানাননি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর পরিবারকে ঘিরে নিরাপত্তা নিয়ে এর আগে থেকেই আলোচনা চলছিল। তার স্ত্রী সারা এবং দুই ছেলে ইয়াইর ও আভনারের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
এদিকে নেতানিয়াহুর এই মন্তব্যের বিষয়ে জাতিসংঘে ইরানের মিশনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে নেতানিয়াহুর অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকটের নিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন