ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রথমবার তারেক রহমান

সংরক্ষিত নারী আসন বাতিল করে ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নি'হত ঢাবি ছাত্র

দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির ৯টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ৩২ লাখ টাকা।

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম, অভিনন্দন জানালেন সাদিক কায়েম

মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি, সভাপতি মাহমুদা ও সম্পাদক রিক্তা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার ও দপ্তর সম্পাদক রুহানা আক্তার।

নবগঠিত কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “দলের প্রতি যাদের অবদান রয়েছে, যারা দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এখনো তাদের খোঁজখবর রাখছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা দলের সুনাম ক্ষুণ্ন করবেন না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী।”

মোঃ মাহিন খান

ঝালকাঠি প্রতিনিধি

মোবাইলঃ ০১৭২৪-৭২৯৯৬৫

তারিখঃ ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি, সভাপতি মাহমুদা ও সম্পাদক রিক্তা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল