বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার, নারীদের জামিন
চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্ট ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের আয়োজনের অভিযোগে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
শনিবার রাতে ওই ভবনের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার পাঁচ নারীকে আদালত জামিন দিয়েছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট পালনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সদস্য শারমিন ইয়াসমিন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন