ডি এস কে টিভি চ্যানেল

পুত্রবধূসহ তিনজন গ্রেপ্তার

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হ'ত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

দোয়ারাবাজারে বৃদ্ধ হত্যা: পুত্রবধূসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ শয়নকক্ষে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় তার পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন নিহতের পুত্রবধূ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ শয়নকক্ষে নির্মমভাবে হত্যা করা হয় মোহাম্মদ আলীকে।

এ ঘটনায় নিহতের নাতনি মোছা. আছমা বেগম (২৬) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়। পরে অভিযান চালিয়ে নিহতের পুত্রবধূ ও প্রবাসী ইসমাইল মিয়ার স্ত্রী হোসনা বেগম (৩৮) এবং ভাড়াটে খুনি হিসেবে অভিযুক্ত খাইরুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২) ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হোসনা বেগম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং রুহুল আমিন ও নজরুল ইসলাম ভাড়াটে খুনি হিসেবে এ ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হ'ত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

দোয়ারাবাজারে বৃদ্ধ হত্যা: পুত্রবধূসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ শয়নকক্ষে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় তার পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন নিহতের পুত্রবধূ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ শয়নকক্ষে নির্মমভাবে হত্যা করা হয় মোহাম্মদ আলীকে।

এ ঘটনায় নিহতের নাতনি মোছা. আছমা বেগম (২৬) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়। পরে অভিযান চালিয়ে নিহতের পুত্রবধূ ও প্রবাসী ইসমাইল মিয়ার স্ত্রী হোসনা বেগম (৩৮) এবং ভাড়াটে খুনি হিসেবে অভিযুক্ত খাইরুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২) ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হোসনা বেগম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং রুহুল আমিন ও নজরুল ইসলাম ভাড়াটে খুনি হিসেবে এ ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল