ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আগামী সংসদে ‘নির্ধারকের ভূমিকা’তে এনসিপি: সারজিস আলম

আগামী সংসদে ‘নির্ধারকের ভূমিকা’তে এনসিপি: সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে— এমন আত্মবিশ্বাসী ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “এনসিপি হয় সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে দাঁড়াবে।” সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পোষা বিরোধী’ নয়, তৃতীয় শক্তির লক্ষ্য এনসিপি সারজিস আলম বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আসিনি। বাংলাদেশের রাজনীতিতে যদি তিনটি শক্তিশালী দল থাকে এবং প্রথম দুই দলের ভোট কাছাকাছি হয়— তাহলে তৃতীয় দলই ঠিক করে কে সরকার গঠন করবে। সেই তৃতীয় শক্তি হিসেবেই এনসিপি মাঠে নামছে।” শাপলা প্রতীক নিয়েও দৃঢ় অবস্থান এ সময় তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন যদি একটি রাজনৈতিক দলকে তার প্রাপ্য প্রতীক দিতে সাহস না দেখায়, তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীকেই অংশ নিতে চায়— এটা আমাদের অধিকার।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি শাপলা প্রতীক দিতে এনসিপির সঙ্গে অন্যায় করা হয়, তবে আমরা রাজপথে ও রাজনৈতিকভাবে তার জবাব দেব।” সংগঠন গঠনে গতি আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করার ঘোষণা দিয়ে সারজিস বলেন, “আমরা আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত হয়নি।” সভায় উপস্থিত ছিলেন— দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

আগামী সংসদে ‘নির্ধারকের ভূমিকা’তে এনসিপি: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল